Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশে, উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশে, উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতেই আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেতৃত্বকে মহাসমাবেশে আহ্বান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কী হবে, সেই দিকনির্দেশনা দিতেই এই সভা বলে মনে করা হচ্ছে।

১১টা ৪০ মিনিট নাগাদ নেতাজি ইন্ডোরে পৌঁছান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার সূচনা বক্তব্য করেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সী। তিনি জানান, অভিষেক এই সমাবেশে নিজের বক্তব্য পেশ করবেন।

এ দিন বক্তৃতা করার সময় অভিষেক বলেন, ‘‘এখনও গরিবের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-এ বলেছিলাম, তিন-চার মাস অপেক্ষা করব। তার পরেও আবাসের টাকা না-দিলে, রাজ্য সরকার বাড়ি করার ব্যবস্থা করবে। ওদের টাকায় আমরা বেঁচে থাকি না। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।’’

দলের নেতাকর্মীদের শৃঙ্খলারক্ষার বার্তা দিয়ে অভিষেক বলেন, ‘‘কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকে সংবাদমাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন। এটা করবেন না। আমার কত ক্ষমতা, তা দেখাতে গিয়ে আপনারা দলকে ছোট করছেন। দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিলেন, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ওঁদের আমিই চিহ্নিত করেছিলাম। ভবিষ্যতেও বেইমানদের লেজেগোবরে করার দায়িত্ব আমি নিলাম।’’

আরো পড়ুন:

Related posts

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল