Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নন্দীগ্রাম দিবসে শুরু, বাংলা জুড়ে লোকসভা ভোটের প্রচারে নামছেন অভিষেক - NewsOnly24

নন্দীগ্রাম দিবসে শুরু, বাংলা জুড়ে লোকসভা ভোটের প্রচারে নামছেন অভিষেক

কলকাতা: ১০ মার্চ ব্রিগেড ময়দানে ‘জনগর্জন সভা’ দিয়েই কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করছে তৃণমূল। আর ব্রিগেডের পর পাঁচটি মেগা জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ব্রিগেডে সমাবেশ থেকে লোকসভা নির্বাচনের আগে দলকে বার্তা দিতে চলেছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই দলের ‘সেনাপতি’ নামছেন লোকসভা নির্বাচনের প্রচারে। নন্দীগ্রাম দিবসের দিন থেকেই জেলা সফর শুরু করছেন অভিষেক। তৃণমূল কংগ্রেস সূত্রে পাঁচটি মেগা জনসভার সূচি প্রকাশ করা হয়েছে। লোকসভা কেন্দ্র ধরে জনসভা শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জানা গিয়েছে, ১৪ মার্চ থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক। প্রথম দিন তিনি সভা করতে পারেন জলপাইগুড়িতে। সূত্রের খবর, এর পর ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সভা সেরে ফের অভিষেক যাবেন উত্তরবঙ্গে। ১৮ মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করবেন। সেখান থেকে ফিরে এসে দক্ষিণবঙ্গে ভোটপ্রচার করবেন অভিষেক। ২০ মার্চ বসিরহাট এবং ২২ মার্চ পূর্ব বর্ধমানে তাঁর জনসভা কথা রয়েছে।

এমনিতে সন্দেশখালি ইস্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এমন আবহে বসিরহাটে অভিষেকের জনসভার অন্য তাৎপর্য রয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি