Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'কেউ বা কারা আগুন জ্বালাতে চাইছে', অশান্ত পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের - NewsOnly24

‘কেউ বা কারা আগুন জ্বালাতে চাইছে’, অশান্ত পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির মধ্যেই শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে নিশানা করে বলেন, “বাংলার উন্নয়ন, সাফল্যের খতিয়ান না দেখে কেউ বা কারা আগুন জ্বালাতে চাইছে। রাজনৈতিকভাবে পরাজিত শক্তি ধর্মের নামে ভেদাভেদ তৈরি করে বাংলাকে অশান্ত করতে চাইছে।”

শনিবার সোদপুরে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে এসে অভিষেক বলেন, “বাংলার কৃষ্টি, সংস্কৃতি অটুট রাখতে সকলকে সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, “কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে পেটে-ভাতে মারতে। কিন্তু যত দিন তৃণমূল সরকার আছে, তা হবে না।”

অভিষেক বলেন, “সবাই নিজের নিজের এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখুন। কোথাও কোনও অন্যায় হতে দেবেন না। যারা অশান্তি করার চেষ্টা করছে, তাদের থেকে সতর্ক থাকুন।”

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?