Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মা উড়ালপুলে চিনা মাঞ্জায় জখম মহিলা পুলিশ - NewsOnly24

মা উড়ালপুলে চিনা মাঞ্জায় জখম মহিলা পুলিশ

মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দূর্ঘটনা লেগেই রয়েছে। হাজার সতর্কতার পরেও কিছুতেই যেন এড়ানো যাচ্ছে না এই ধরণের অনভিপ্রেত ঘটনা। আর এভাবেই এবার চিনা মাঞ্জার শিকার হল খোদ পুলিশ।  জখম হলেন মহিলা পুলিশ আধিকারিক।

শুক্রবার বিকেল নাগাদ পার্কসার্কাসের কাছে মা উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন পার্ক স্ট্রিট থানার মহিলা এএসআই  দীপালি অধিকারী। সেসময় চিনা মাঞ্জায় তিনি জখম হন। মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে  আপাতত চিকিতসাধীন  তিনি।

বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে দিকে নিজের স্কুটিতে চড়ে যাচ্ছিলেন পার্ক স্ট্রিট থানার মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীপালি অধিকারী। পার্কসার্কাস ৪ নং ব্রিজের কাছ দিয়ে যাওয়ার সময় তাঁর গলা কেটে যায় চিনা মাঞ্জায়। তাঁকে সেখান থেকে উদ্ধার করেন এক ট্রাফিক সার্জন।

মধ্য কলকাতার এক হাসপাতালে ভরতি করা হয় এএসআইকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর গলায় বেশ গভীর ক্ষত রয়েছে। এখনও তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও কিছু জানাতে পারছেন না চিকিত্‍সকরা।

Related posts

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?

ঠাকুরনগরে শান্তনু-মুকুটমনির বৈঠক ঘিরে জল্পনা, মতুয়া ভোট নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ?