Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কনভয়ে ট্রাকের ধাক্কা! অল্পের জন্য রক্ষা অধীর চৌধুরীর, আহত সঙ্গী কংগ্রেস নেতা - NewsOnly24

কনভয়ে ট্রাকের ধাক্কা! অল্পের জন্য রক্ষা অধীর চৌধুরীর, আহত সঙ্গী কংগ্রেস নেতা

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের কান্দি থেকে প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়ির কনভয়ে আচমকাই ধাক্কা মারে একটি দ্রুতগতির ট্রাক।

সূত্রের খবর, কান্দি থেকে ফেরার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অধীরের গাড়ির দিকে ছুটে আসে। পরিস্থিতি বুঝে চালক দ্রুত গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেন, ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ট্রাকটি সোজা গিয়ে সামনে থাকা এসকর্ট গাড়ির পিছনে জোরে ধাক্কা মারে।

এই ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এসকর্ট গাড়িটি। সেই গাড়িতেই ছিলেন কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেতন জয়সওয়াল, যিনি আহত হন। তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, কান্দি থানায় খবর দেওয়া হলেও দীর্ঘ সময় কোনও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। নির্বাচনের আবহে এমন ঘটনায় পুলিশের দেরিতে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। পাঁচবারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তায় এমন গাফিলতি কীভাবে হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

অধীরের স্ত্রী অতসী চৌধুরী জানান, “অধীরবাবু সম্পূর্ণ সুস্থ আছেন। যে গাড়িতে ধাক্কা লেগেছে, সেখানে সিআরপিএফের জওয়ানরা ছিলেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দ্রুত চিকিৎসা চলছে।”

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পরিস্থিতি সামলে অধীর রঞ্জন চৌধুরী তাঁর পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দিয়েছেন।

এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Related posts

১২ বছর পর জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন, সম্ভবত বৃহস্পতিবারই ছাড়া পেতে পারেন হাজত থেকে

এসআইআর তালিকা ঘিরে বিতর্ক তুঙ্গে, ‘ডিলিটেড’ ভোটারদের পাশে দাঁড়িয়ে ফের সুপ্রিম কোর্টে যাবেন মমতা

জ্ঞানেশ‘গেট লস্ট’ বলেছেন, নির্বাচন কমিশন থেকে বেরিয়ে অভিযোগ তৃণমূল সাংসদ ডেরেকের