Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বঙ্গ-সফরে এসে বাংলায় ট্যুইট অমিত শাহের, হিঙ্গলগঞ্জে ভাসমান BSF আউটপোস্ট উদ্বোধন - NewsOnly24

বঙ্গ-সফরে এসে বাংলায় ট্যুইট অমিত শাহের, হিঙ্গলগঞ্জে ভাসমান BSF আউটপোস্ট উদ্বোধন

বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনে সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।হিঙ্গলগঞ্জে পৌঁছলেন অমিত শাহ।  বিএসএফের অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ। নর্মদা, কাবেরি ও সুতলেজ – তিনটি অত্যাধুনিক জলযানের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুন্দরবনে বোট অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় বিমানবন্দরে নামার পরে যাঁরা স্বাগত নানা, তাঁরা হলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদারের মতো নেতা-মন্ত্রীরা। পরে তাঁদের ডেকে নেন অমিত শাহ। তাঁদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে যান তিনি। 
অন্যদিকে,দু’দিনের বঙ্গ-সফরে এসে বাংলার ট্যুইট অমিত শাহের। তিনি লেখেন, ‘দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি।’

Related posts

মানহানির অভিযোগে সুকান্তকে আইনি নোটিস রাজীব কুমারের, ৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা দাবি

ভাষা দিবসের মঞ্চে মমতার পাশে বিজেপির অনন্ত, ‘বঙ্গবিভূষণ’ ঘিরে জোর চর্চা

দুই দফায় রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, বিধানসভা ভোটের আগে কড়া নজরদারি