Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অমিত শাহের বহরমপুরের জনসভা বাতিল - NewsOnly24

অমিত শাহের বহরমপুরের জনসভা বাতিল

কলকাতা: কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না শাহ। বাতিল হয়েছে তাঁর বহরমপুরের জনসভা।

২৫-এ বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খোলা হাওয়া নামে এক সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার, সকালে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। দুপুরে পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধেয় অংশ নেবেন সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে রাজ্যে সফরে এলেও কোনো ‘রাজনৈতিক কর্মসূচি’ হবে না শাহের।

এর আগে বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ কলকাতায় কাটিয়েছেন শাহ। চৈত্র সংক্রান্তির দিনে বীরভূমের সিউড়ির সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ আসনে জিততে হবে বলে রাজ্য বিজেপিকে নতুন ‘টার্গেট’ ঠিক করে দিয়েছেন তিনি।

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট