Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জের, রাজ্যে আসছেন না অমিত শাহ - NewsOnly24

ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জের, রাজ্যে আসছেন না অমিত শাহ

ওয়েবডেস্ক : দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জের। বাতিল অমিত শাহের বঙ্গ সফর। আগামীকাল রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতির কারণে অমিত শাহ আসতে পারছেন না। তার সফর স্থগিত রয়েছে। সফর কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।’’ 

পাশাপাশি দিলীপবাবু জানিয়েছেন, রবিবার হাওড়ায় যোগদান কর্মসূচি এখনও বহাল রয়েছে। অমিত শাহ্‌র বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা ওই সভায় আসতে পারেন, কিন্তু কে আসবেন তা এখনও তাঁদের জানা নেই।

আরও পড়ুন : দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ

প্রসঙ্গত, ওই সভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী-সহ কয়েকজনের বিজেপিতে যোগদানের কথা ছিল। এই পরিস্থিতি কি তাঁরা যোগদান করবেন?

বিজেপি রাজ্য সভাপতির কথায়, ‘সভা হওয়ার কথা আছে। যাঁরা যোগদান করতে চান, তাঁরা আসতেই পারেন।’ তবে শনিবার ঠাকুরনগরের মতুয়াদের সভা ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে।

শুক্রবার বিকেলে দিল্লিতে বিস্ফোরণের পর তার গুরুত্ব বুঝে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। তারপরেই আপাতত দিল্লিতেই থাকার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের