Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লাদাখে ভূকম্প, কাঁপল কার্গিল, রিখটার স্কেলে মাত্রা উঠল ৫ - NewsOnly24

লাদাখে ভূকম্প, কাঁপল কার্গিল, রিখটার স্কেলে মাত্রা উঠল ৫

ফের একবার ভূকম্প আতঙ্ক ছড়াল দেশের উত্তর ভাগে। জোরাল কম্পনে আতঙ্ক ছড়াল লাদাখ ও কার্গিল এলাকায়।

সোমবারের সন্ধ্যায় দেখা যায় আতঙ্ক ছড়ানো এই ভূকম্প। রিখটার স্কেলে যে কম্পনের মাত্রা ৫ পর্যন্ত পৌঁছতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধে সাতটা নাগাদ কার্গিল এবং লাদাখ সহ আশপাশের বেশ কিছু অঞ্চল কেঁপে ওঠে এদিনের এই ভূমিকম্পের জেরে। যার জেরে দেখা যায় স্থানীয় বেশ কয়েকটি রাস্তায় ভাল মতন ফাটল দেখা গিয়েছে।

রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৫ হলেও সেভাবে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। কার্গিল এবং লাদাখে কম্পনের জেরে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

এএনআই সূত্রে ভূমিকম্পের এই সংবাদ পাওয়া গিয়েছে। এছাড়াও এদিন অনেক সোশ্যাল মিডিয়াতেও এদিনের এই ভূমিকম্পের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি