Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গরু পাচার কাণ্ডে এবারও অনুব্রত সিবিআই দপ্তরে হাজির হলেন না - NewsOnly24

গরু পাচার কাণ্ডে এবারও অনুব্রত সিবিআই দপ্তরে হাজির হলেন না

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে পুনরায় সিবিআই হাজিরায় ডাকে। কিন্তু আবারও সিবিআই হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। এই নিয়ে ষষ্ট বার তিনি সিবিআই হাজিরা এড়ালেন। আজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি নিজাম প্যালেসে গেলেন না। শনিবার বিকেলে সিবিআই ভোট পরবর্তী হিংসার বিষয়েও অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়ে আসে। তাঁকে হাজিরা দিতে হবে রবিবার বিকেলের মধ্যে।

কয়েকঘন্টার নোটিশেই গরু পাচার মামলার জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। নির্ধারিত সময় ছিল আজ বিকেল পাঁচটা। সে কারণে এ বিষয়ে প্রশ্ন তৈরি করা ইত্যাদি কাজ শুরু করে সিবআই। কিন্তু চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলে ছিলেন, সে কারণে তাঁর সিবিআই-এর তলব কতখানি মেনে চলা সম্ভব হবে তা নিয়ে সংশয় ছিলই।

ডেডলাইন পেরিয়ে গেলেও বীরভূমের দাপুটে নেতা হাজিরা না দিয়ে তাঁর উকিলকে পাঠান। কিন্তু তিনিও মাঝ পথ থেকে ফিরে আসেন।

অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার জটিলতার জন্য আগামী এক মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে কারণে তাঁর পক্ষে নিজাম প্যালেসে হাজিরা দেওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। এদিকে সিবিআই-এর তরফেও বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে তাঁর শারীরিক অবস্থা দেখার জন্য।     

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও