Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আপাত স্বস্তি, বললেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আপাত স্বস্তি, বললেন মুখ্যমন্ত্রী

এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আপাত স্বস্তি পেল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি পেয়েছি।’’

মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে আদালত জানিয়েছে, ‘দাগি’ নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন। তবে ৩১ মে-র মধ্যে রাজ্য ও এসএসসিকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। এবং ডিসেম্বরের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিক্ষকদের বেতনের ব্যবস্থা কীভাবে করা যায়, তা নিয়ে আমরা ভাবছিলাম। এমনকি বিকল্প ব্যবস্থার কথাও ভেবেছিলাম।’’ তাঁর আশ্বাস, ‘‘চাকরিহারাদের যাতে কোনও সমস্যা না হয়, সেটা দেখব।’’

তবে শিক্ষকদের চাকরি বহাল থাকলেও, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এখনও স্থগিতাদেশ বহাল রয়েছে। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। তাড়াহুড়ো করা যাবে না। আইনের প্রতি ও সরকারের প্রতি ভরসা রাখুন।’’

তিনি আরও বলেন, ‘‘আমি মনে করি, ২০২৬ পর্যন্ত গড়াবে না। এ বছরের মধ্যেই সমাধান হবে। আশা করি, আমরা ভুল করব না।’’

Related posts

পূর্ণাঙ্গ ভোটার তালিকার আগেই ভোট ঘোষণা সম্ভব, জানাল নির্বাচন কমিশন

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু, প্রথম দিনে ৭০ জনকে সুপারিশপত্র

বিধানসভা ভোটে সিপিএম–আইএসএফ জোটের পথে, আসন নিয়ে দর কষাকষি জারি