Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ বার আধার বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে - NewsOnly24

এ বার আধার বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে

কলকাতা: দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসকের কাছে পৌঁছে গিয়েছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নির্দেশিকা। বলা হয়েছে, আধারকার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও ফেরানো যাবে না কোনো মহিলাকে।

গত ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই শিবিরে অনেক মহিলারই আসছেন যাঁদের আধারকার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নেই। সে কারণে তাঁদের আবেদন নেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। এই অভিযোগের খবর আসে নবান্নেও।

এর পরই নির্দেশিকায় মুখ্যসচিব সাফ বার্তা দিয়েছেন, এ বার থেকে আবেদনকারী প্রত্যেক মহিলা করাতে পারবেন লক্ষ্মীর ভান্ডার। আধার কার্ড কিংবা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন তাঁরা।

অর্থাৎ, আধার কার্ড বা আধার কার্ডের নম্বর না থাকা বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তাঁদেরকে ফেরানো বা বাতিল করা যাবে না। আধারের নম্বর না থাকা বা আধার ভ্যালিডেশন না থাকা কোনো স্কিমের বাতিলের কারণ হতে পারে না। তাই সব জেলাশাসককে এই নির্দেশ নিশ্চিত করতে বলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

Related posts

‘এ বার আরও আসন বাড়বে’ গ্যাসের দাম ইস্যুতে পথে মমতা, বিজেপিকে কড়া আক্রমণ

১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই লড়বেন শুভেন্দু

ভোট ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী