Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দূরপাল্লার চলন্ত ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি! যাত্রীদের মারধর করে দেদার লুট - NewsOnly24

দূরপাল্লার চলন্ত ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি! যাত্রীদের মারধর করে দেদার লুট

দূরপাল্লার চলন্ত ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি! মধ্যরাতে জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসের কামরায় আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো তাণ্ডব চালায় ডাকাতদল। যাত্রীদের মারধর করে অবাধে লুটপাট চালাল ডাকাতরা। ঝাড়খণ্ডের লাতেহারের ঘটনা।

ঘটনায় প্রকাশ, শনিবার রাত তখন সাড়ে ১১টা। ১৮৩০৯ সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে রেলযাত্রীরা যখন খেয়েদেয়ে ঘুমতে যেতে শুরু করেছেন, সেসময় লাতেহারের কাছে বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে ঘটে এই ঘটনা। হঠাৎই ট্রেনের এস-৯ কোচে হুড়মুড়িয়ে উঠে পড়ে প্রায় ১৫ জনের ডাকাত দল। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। রেল কামরায় উঠেই পর পর শূন্যে গুলি। ৮-১০ রাউন্ড গুলিও চালানোর অভিযোগ উঠেছে। এরপরেই যাত্রীদের মারধর, দেদার লুটপাট।

রেলপুলিশ সূত্রে খবর, ওই কামরার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, গয়না, ফোন সমস্ত কিছু কেড়ে নেয় তারা। শুধু তাই-ই নয়, যাত্রীদের বেধড়ক মারধরও করে। এমনকি মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণেরও অভিযোগ উঠেছে।

ট্রেনটি ডালটনগঞ্জে থামলে যাত্রীরা রেলপুলিশে অভিযোগ দায়ের করেন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাকাতির ঘটনা নিয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা। প্রায় ২ ঘণ্টা পর ডালটনগঞ্জ থেকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও