Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল - NewsOnly24

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

নয়াদিল্লি: জেল থেকে ছাড়া পেয়ে পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল বিজেপি-কে নিশানা করলেন আম আদমি পার্টির প্রধান।

কেজরিওয়াল বলেন, “লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর জোশী, শিবরাজ সিং চৌহানের মতো নেতাদের রাজনৈতিক জবীন শেষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠিত হলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই তালিকায় থাকবেন। তাঁর রাজনীতিও বিলুপ্ত হবে। দেশের ক্ষমতায় ফেরার দু’মাসের মধ্যেই যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দেবে বিজেপি।”

আপ-এর সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “আমাদের আম আদমি পার্টি একটি ছোট দল, যা দুটি রাজ্যে রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী আমাদের দলকে চূর্ণ করার জন্য কোনো কসরত করতে ছাড়েননি। একই সঙ্গে চার শীর্ষ নেতাকে জেলে পাঠিয়েছেন। কোনো বড় দলের চার শীর্ষ নেতা জেলে গেলে দল শেষ হয়ে যায়। প্রধানমন্ত্রী আপ-কেও শেষ করে দিতে চান। প্রধানমন্ত্রী মোদী নিজেই বিশ্বাস করেন যে শুধুমাত্র আপ-ই দেশের ভবিষ্যৎ।”

কেজরিওয়াল আরও বলেন, ‘‘যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে, তবে দেশের সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে যেতে হবে। এখন আমাদের (আপ) মন্ত্রীরা, হেমন্ত সোরেন, মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রীরা সব জেলে পড়ে রয়েছেন। আর এরা যদি এ বার ক্ষমতায় ফেরে তবে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্তালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে-সহ সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে পাঠাবে।’’

Related posts

যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? কীভাবে চেক করবেন আবেদন স্ট্যাটাস, জানুন ধাপে ধাপে

বাংলার ভোটে নজরদারি বাড়াতে উদ্যোগ, বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্ত

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী