Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেফতার করবে ইডি, জল্পনার মধ্যেই বিজেপিকে হুঁশিয়ারি আপ-এর - NewsOnly24

বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেফতার করবে ইডি, জল্পনার মধ্যেই বিজেপিকে হুঁশিয়ারি আপ-এর

নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলে দিল্লি সরকার এবং আম আদমি পার্টি জেল থেকেই চালানো হবে। বুধবার এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ।

আবগারি দুর্নীতি মামলায় খোদ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর মধ্যেই এ বার আশঙ্কা, হাজিরার দিনই গ্রেফতার করা হতে পারে কেজরিকে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি। এ বার তলব করা হয়েছে কেজরিকে। এমনকী ওই মামলায় আদালতে জমা দেওয়া দ্বিতীয় চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছিল ইডি। যে কারণে, কেন্দ্রীয় সংস্থাটি সমন পাঠানোর পরে কেজরিওয়ালের ‘ভবিষ্যৎ’ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

ইতিমধ্যেই দিল্লি মন্ত্রী অতিসি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার আশঙ্কা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী বৃহস্পতিবার ইডি গ্রেফতার করবে। তাঁর হাজিরার পরই তাঁকে সম্ভবত গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি।”

সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে অতিসি বলেন, “বিভিন্ন সূত্র অনুসারে, ইডি অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করবে এবং ২ নভেম্বরই তাঁকে জেলে পাঠাবে।” একই সঙ্গে তাঁর অভিযোগ, “আম আদমি পার্টিকে নির্মূল করতে চাইছে বিজেপি। যে কারণে একের পর এক নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। …আসলে কেজরিওয়ালকে ভয় পায় বিজেপি”।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক