Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'যতদিন বাঁচবেন, রাজনীতিতে থাকবেন - কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি', মমতাকে কটাক্ষ শুভেন্দুর - NewsOnly24

‘যতদিন বাঁচবেন, রাজনীতিতে থাকবেন – কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ডেস্ক: মমতার ভগবানের জ্যেষ্ঠপুত্র-আক্রমণেরও জবাব দিয়েছেন শুভেন্দু। পালটা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর ‘যন্ত্রণা’ উসকে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। একুশের নির্বাচনে তৃণমূল সুপ্রিমোকে তিনি হারান ২ হাজারের কম ভোটে। আর শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ার মনোনয়ন জমার ২৪ ঘণ্টার মধ্যে ফের তাঁকে নিশানা করলেন বিরোধী নেতা। তাঁর কটাক্ষ, সারাজীবন মমতাকে নন্দীগ্রামের হারের যন্ত্রণা বইতে হবে।

আরও পড়ুন: ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেটে শুধু মায়ের নাম রাখতে চান, পুরসভায় নুসরত , সঙ্গে যশ


শনিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে দলীয় রক্তদান শিবিরে যোগ দিতে এসে শুভেন্দুর বক্তব্য, “নন্দীগ্রামে ছুটে চলে এসেছিলেন ভোটে দাঁড়াতে, কয়েকজনের কথা শুনে হেরেছেন। আমাকে সহ্য করতে পারে না। আমাকে সহ্য করতে পারে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচবেন কানের কাছে সব সময় এই যন্ত্রণাই থাকবে যে শুভেন্দুর কাছে হেরেছি। এ যন্ত্রণা আপনাকে পিছু ছাড়বে না।”

Related posts

মতিউর তৃণমূলে, ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট