Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ ৪ - NewsOnly24

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ ৪

ডোমকল: সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ! সোমবার ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত ভোটের আগে অশান্ত মুর্শিদাবাদের ডোমকলের জোতকানা তুলসীপুর এলাকা।

তৃণমূলের অভিযোগ, সিপিএমের মিছিল থেকে তাদের উদ্দেশে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় বচসা শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, এর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিপিএমের মিছিল থেকে ছররা গুলি চলে।

তৃণমূল সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করলেও সেই অভিযোগ নস্যাৎ করেছে বামেরা। পাল্টা শাসকদলের বিরুদ্ধে অভিযোগ দেগে তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলি চলেছে। এতে সিপিএম কোনও ভাবে যুক্ত নয়। সংঘর্ষে চারজন আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দ্রুত খালি করে দেওয়া হয় এলাকা। তবে কীভাবে গুলি চলল? কারা গুলি চালাল? তা স্পষ্ট নয় এখনও। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related posts

ঝড়বৃষ্টির জোরে ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা—তবুও কমবে না গরম

ভিন রাজ্যে অত্যাচার! ভোটে ‘জবাব’ দিয়ে ফের পঞ্জাবে কর্মস্থলে চোপড়ার পরিযায়ী শ্রমিকরা

প্রয়াত কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই, ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস