Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রাণ প্রতিষ্ঠার পর গর্ভগৃহ থেকে প্রকাশ্যে এল রামলালার মূর্তি, দেখুন ভিডিয়োয় - NewsOnly24

প্রাণ প্রতিষ্ঠার পর গর্ভগৃহ থেকে প্রকাশ্যে এল রামলালার মূর্তি, দেখুন ভিডিয়োয়

ভারতের ইতিহাসে আরও একটি অধ্যায় যুক্ত হল। সোমবার অযোধ্যায় রামলালার মূর্তি পুজো দিয়ে ইতিহাস তৈরি হল। সম্পন্ন হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ-সহ আরও অনেকেই।

প্রাণ প্রতিষ্ঠার পর সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডলে গর্ভগৃহ থেকে রামলালার প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। রামলালা স্বর্ণালঙ্কারে সুশোভিত এবং তাঁর হাতে সোনার তৈরি ধনুক ও তির রয়েছে।

এ দিন রামলালার পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানের সময় মূর্তিটি উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লেখেন, “অযোধ্যাধামে শ্রী রামলালার অভিষেকের অতিপ্রাকৃত মুহূর্তটি সবাইকে আবেগাপ্লুত করতে চলেছে। এই ঐশ্বরিক কর্মসূচির একটি অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জয় সিয়া রাম”।

উল্লেখযোগ্য ভাবে, ভারতীয় বায়ুসেনা (IAF) হেলিকপ্টারগুলি অযোধ্যার রাম জন্মভূমি মন্দির কমপ্লেক্সে রামলালার মূর্তি উন্মোচনের সঙ্গে সঙ্গে পুষ্পবর্ষণ করে। অনুষ্ঠানে আমন্ত্রিতদের ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।

Related posts

ঝড়বৃষ্টির জোরে ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা—তবুও কমবে না গরম

ভিন রাজ্যে অত্যাচার! ভোটে ‘জবাব’ দিয়ে ফের পঞ্জাবে কর্মস্থলে চোপড়ার পরিযায়ী শ্রমিকরা

প্রয়াত কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই, ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস