Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, ট্রেন আসা-যাওয়া বন্ধ ২ স্টেশনে - NewsOnly24

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, ট্রেন আসা-যাওয়া বন্ধ ২ স্টেশনে

২২ জানুয়ারি, সোমবার রাম মন্দিরের উদ্বোধন। সেজে উঠেছে গোটা অযোধ্যানগরী। অযোধ্যাগামী অনেক ট্রেনের যাত্রা আগের বিভিন্ন স্টেশনে শেষ করে দেওয়া হয়েছে। অনেক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

রামমন্দিরের উদ্বোধনের আগের দিনে অযোধ্যায় চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে আজ। তার পর মন্দিরে নিয়মমাফিক কিছু ধর্মীয় কর্মসূচি রয়েছে। তবে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে নতুন মন্দিরে। অস্থায়ী মন্দিরে রামলালার দর্শনও বন্ধ হয়েছে শনিবার থেকেই। আজ আরও কড়া হবে যান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার রাত থেকেই সড়ক পথে অযোধ্যায় প্রবেশ বন্ধ করা হয়েছে। অযোধ্যা শহরের কাছাকাছি দু’টি রেলস্টেশন। একটি অযোধ্যা ধাম জংশন, অন্যটি ফৈজাবাদ জংশন। দু’টি স্টেশনেই শনিবার থেকে ট্রেন আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

রেলকর্মীরা বলছেন, কত দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে সে ব্যাপারে এখনও কোনও নির্দেশ আসেনি। তবে কোনও কোনও সূত্র বলছে, বুধবার পর্যন্ত বন্ধ রাখা হবেই। এই সময়ে যাঁদের টিকিট কাটা রয়েছে, তাঁরা পুরো টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন এক রেলকর্মী।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও