Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপির, গণানা নিয়ে ক্ষোভ জামায়াতের - NewsOnly24

বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপির, গণানা নিয়ে ক্ষোভ জামায়াতের

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে স্পষ্ট হয়েছে সরকার গঠনের সমীকরণ। ৩০০ আসনের সংসদে (২৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ১৭৯টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১ আসনের গণ্ডি অনেক আগেই অতিক্রম করেছে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ইসলামী আন্দোলনের ঝুলিতে রয়েছে ১টি আসন। জাতীয় পার্টি কোনও আসন পায়নি। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে জিতেছেন ৬টি আসনে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত ছিল।

বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তথা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬—দুটি আসনেই জয়ী হয়েছেন। দলীয় বিবৃতিতে বিপুল সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, জয় উপলক্ষে কোনও বিজয়মিছিল বা সমাবেশ করা হবে না।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ফল ঘোষণার পদ্ধতি নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল। যদিও চূড়ান্ত ফলাফলে তারা ৬৮টি আসনে জয় পেয়েছে, তবু কিছু আসনে ‘স্বল্প ব্যবধানে পরাজয়’ নিয়ে তাদের আপত্তি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলের নজর এখন শপথগ্রহণ ও মন্ত্রিসভা গঠনের দিকে।

Related posts

এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) এখন বিচারপতি রাধাবিনোদ পাল সরণি, অনুমোদন হাই কোর্টের

বাংলাদেশের বিপুল জয়ে ‘তারেকভাই’কে শুভেচ্ছা মমতার, সুসম্পর্ক বজায় রাখার বার্তা

বাংলাদেশ নির্বাচনে বিএনপির ঝড়, ২১২ আসনে জয়; প্রধানমন্ত্রীর পথে তারেক রহমান