Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্য বিজেপির বর্ধিত কমিটিতে ঠাঁই পেতে চলেছেন বিক্ষুব্ধ নেতারা! - NewsOnly24

রাজ্য বিজেপির বর্ধিত কমিটিতে ঠাঁই পেতে চলেছেন বিক্ষুব্ধ নেতারা!

সূত্রের খবর, বিজেপির বর্ধিত রাজ্য কমিটি প্রায় চূড়ান্ত। আর সেই নতুন কমিটিতে ঠাঁই পেতে চলেছেন বিক্ষুব্ধ শিবিরের বেশ কয়েকজন নেতা। আরও জানা যাচ্ছে, রাজ্য পদাধিকারীতেও নেওয়া হবে কয়েকজনকে।

এছাড়াও বিক্ষুব্ধদের মধ্যে থাকা বাকিদের রাজ্য কমিটির বিভিন্ন শাখা কমিটিতে রাখা হচ্ছে বলে খবর। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বিজেপির বর্ধিত রাজ্য কমিটিতে ঠাঁই পেতে চলেছেন বেশির ভাগ বিক্ষুব্ধ নেতারাই।

বিজেপির অন্দরের খবর, সব ঠিক থাকলে সায়ন্তন বসু, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠকরা থাকছেন। এছাড়াও রাহুল সিনহা, দিলীপ ঘোষরা উপদেষ্টা হিসেবে থাকবেন বলেও জানা গিয়েছে।

যদিও আপাতত বেশিরভাগ বিক্ষুব্ধদের কমিটিতে জায়গা দেওয়ার দিকেই এগোচ্ছে রাজ্য বিজেপি, তবে দলের দুই বিক্ষুব্ধ ও সাময়িকভাবে বরখাস্ত হওয়া নেতা রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে শেষ পর্যন্ত নতুন কমিটিতে রাখা হবে কি না, সেটা এখনও চূড়ান্ত নয়।

Related posts

যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? কীভাবে চেক করবেন আবেদন স্ট্যাটাস, জানুন ধাপে ধাপে

বাংলার ভোটে নজরদারি বাড়াতে উদ্যোগ, বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্ত

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী