Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পিছু ছাড়ছে না বৃষ্টি, এরই মধ্যে ঘূর্ণিঝড় নিয়ে জল্পনা - NewsOnly24

পিছু ছাড়ছে না বৃষ্টি, এরই মধ্যে ঘূর্ণিঝড় নিয়ে জল্পনা

কলকাতা: গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে নাজেহাল রাজ্য। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি। বিরাম নেই সকাল থেকে রাত। হাওয়া অফিসের মতে, সোমবার থেকে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা রয়েছে। তবে, এরই মধ্যে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়া নিয়ে জোর জল্পনা।

জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাধতে চলেছে। সেটি তার পর উত্তর-পশ্চিম দিকে সরে আসবে। বঙ্গোপসাগরে এসে নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তিও বাড়াতে পারে। সেই শক্তিবৃদ্ধি করে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

তবে আবহাওয়া দফতর অবশ্য এখনই ঘূর্ণিঝড়ের কোনও রকম সতর্কতা দিতে নারাজ। তাদের মতে, ঘূর্ণিঝড় হবে কি না, তৈরি হওয়ার পর কোথায় আছড়ে পড়বে তা এত আগে বলা সম্ভব নয়। শনিবার তারা জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগর এবং লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। সেটি আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরে সরে এলে শক্তি বাড়াতে পারে।

আবহাওয়াবিদদের একাংশের মতে, ২৮ সেপ্টেম্বর থেকে উত্তর আন্দামান সাগরের উপরে ওই ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর সেটি নিম্নচাপে পরিণত হবে। এর জেরে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট