Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিজেপির বৈঠকে অনুপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায় - NewsOnly24

বিজেপির বৈঠকে অনুপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়

ডেস্ক: রাজ্যস্তরের নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই বৈঠকে নেই দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। বৈঠকে অনুপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার কলকাতায় বিজেপির বৈঠকে মুকুল রায়ের অনুপস্থিতি নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।

এ দিন দলের রাজ্য স্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে যোগ দেননি বিজেপির প্রথমসারির নেতা মুকুল। বিজেপির একাংশের অবশ্য দাবি, এ দিনের বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথাই নয়। কারণ, তিনি রাজ্য কমিটির সদস্য নন। কিন্তু রাজ্য কমিটির সদস্য হয়েও ওই বৈঠকে যাননি বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় অথবা মুকুল-পুত্র শুভ্রাংশুকেও দেখা যায়নি ওই বৈঠকে।

আরও পড়ুন: পার্কস্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

এ দিন বিজেপির দফতরে দলীয় নেতাদের সশরীরে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। স্বাভাবিক ভাবেই একটি মহল দাবি করে, মুকুল যেহেতু কোভিড আক্রান্ত হয়েছিলেন, তাই বিধি মানতেই তিনি বৈঠকে যোগ দেননি। কিন্তু খোদ মুকুল রায় কী বলছেন?

মুকুলের কথায়, আমন্ত্রণ পাননি বলেই দলের রাজ্য সভাপতির ডাকা বৈঠকে যাননি তিনি। একই সঙ্গে জানিয়েছেন তিনি ‘যন্ত্রণায় জর্জরিত’। করোনা সংক্রমিত হওয়ার পর মুকুল সুস্থ হয়ে গেলেও এখনও হাসপাতালে ভরতি রয়েছেন তাঁর স্ত্রী। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার বিজেপির বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা জোরদার হতেই তিনি জানিয়েছেন, তাঁকে কেউ বৈঠকের বিষয়ে জানাননি। তিনি এখন এ সবের মধ্যে নেই। নিজের যন্ত্রণায় জ্বলছেন।

Related posts

‘১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

‘১৪ বছর মিশনের প্রেসিডেন্ট, তবু ভোটার তালিকায় নাম নেই’—ধর্নামঞ্চে সন্ন্যাসী, তোপ মুখ্যমন্ত্রীর

২০০৬-এর স্মৃতি ফিরিয়ে মেট্রো চ্যানেলে ধর্না মমতার, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ