Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতা পুরসভার সব আসনেই পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ বিজেপির - NewsOnly24

কলকাতা পুরসভার সব আসনেই পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ বিজেপির

রবিবার কলকাতা পুরসভার নির্বাচনে ব্যাপক রিগিং এর অভিযোগে দিনভর সরব হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। দিনভর প্রতিবাদ ও বিক্ষোভের পর এদিন বিকেলেই এক বৈঠকে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রায় দেড় ডজন বিজেপি বিধায়ক।

এর পরপরই বিজেপির তরফে দাবি জানানো হয়, কলকাতা পুরসভার সব আসনেই পুনর্নির্বাচন করতে হবে। আর এই দাবিকে সামনে রেখে ফের একবার রাজ্য নির্বাচনের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব মোটের উপর শান্তিপূর্ন হয়েছে। তাই সব ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি মেনে নেওয়ার কোনও প্রশ্নই নেই।

যদিও এর পরেও নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যে যে বুথের ক্ষেত্রে বেশি করে অভিযোগ উঠেছে, সেই সব অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে। ওইসব বুথে পুনর্নির্বাচনের ব্যাপারে সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের