Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য - NewsOnly24

আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে, এই মুহূর্তে ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সোমবার সকালে বুদ্ধদেবের সিটি স্ক্যান করানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। রক্তে সিআরপির পরিমাণ কমেছে। অর্থাৎ, রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কম। যদিও এখনও তা স্বাভাবিকের অনেকটাই উপরে।

মেডিক্যাল বোর্ডের এক সদস্য চিকিৎসক সকালে জানান, বুদ্ধদেবের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও উল্লেখযোগ্য ভাবে কমেছে। ফলে অ্যান্টিবায়োটিকের মাত্রা আগের চেয়ে বৃদ্ধি করতে পেরেছেন চিকিৎসকেরা।

সোমবার সন্ধ্যায় চিকিৎসক জানান, “এখন পর্যন্ত স্থিতিশীল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সারাক্ষণ নজরদারি চলছে। প্যারামিটারগুলির ওঠা-নামা নোট করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও