Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অভিষেকের সভা হবে, শুভেন্দুর আর্জি খারিজ করে নির্দেশ হাইকোর্টের - NewsOnly24

অভিষেকের সভা হবে, শুভেন্দুর আর্জি খারিজ করে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করার নামে আদতে মাইক বাজিয়ে তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করার পরিকল্পনা রয়েছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুভেন্দুর আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

আদালতে শুভেন্দুর তরফে আবেদনে উল্লেখ করা হয়েছিল, ৩ ডিসেম্বর কয়েক হাজার লোককে নিয়ে বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা রয়েছে। বাড়ির সামনে একটাই মাত্র রাস্তা। স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে আদালতে অভিযোগ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কিন্তু অভিষেকের সভায় নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দেন বিচারপতি মান্থা।

শুনানি শেষে বিচারপতি জানান, সব কর্তৃপক্ষের অনুমোদন পেলে শুভেন্দুর বাড়ির সামনে সভা করায় কোনো আপত্তি নেই হাইকোর্টের। গণতান্ত্রিক ব্যবস্থায় সভা আটকানো যায় না। তবে সভা বা সমাবেশের নামে কারও ব্যক্তি স্বাধীনতা যাতে খর্ব না হয় তা-ও নজরে রাখা প্রয়োজন।

বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, শুভেন্দু এবং তাঁর বাবা শিশির অধিকারীর অনুমতি ছাড়া কেউ যাতে শান্তিকুঞ্জে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে হবে পুলিশকে। তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে সভা আটকানো যায় না। কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠেই সভা করতে পারবে তৃণমূল। তবে শব্দবিধি মেনে শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে।’’

Related posts

৬০ লক্ষ নাম এখনও ‘বিবেচনাধীন’, তবু রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ