Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সিবিআইয়ের হাত থেকে এসএসসি-র ডেটা রুম হস্তান্তের নির্দেশ হাইকোর্টের - NewsOnly24

সিবিআইয়ের হাত থেকে এসএসসি-র ডেটা রুম হস্তান্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা: ডেটা রুম খুলে দেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে। শুক্রবার সেই আর্জি মঞ্জুর করা হল। ডেটা রুম খোলার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত চলায় গত মে মাসে ওই সার্ভার রুমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সিবিআই-এর হাতে চলে যায় ডেটা রুমের নিয়ন্ত্রণ। এ বার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এসএসসি-র চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবেন সিবিআই আধিকারিকেরা।

নথি চুরি যাওয়ার আশঙ্কায় স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম পাহারায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত। গত ১৮ মে ডেটা রুম বা সার্ভার রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশে ওই মাঝরাতেই সল্টলেকের আচার্য সদনে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। তিন মাস ২২ দিন পর সেই ডেটা রুম ফিরল এসএসসি-র হাতে।

আদালতের নিয়ম মেনেই এসএসসি-র চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবে সিবিআই। এ বার ওই ডেটা রুমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে স্কুল সার্ভিস কমিশনের হাতে। সূত্রের মতে, ডেটা রুম হাতে পেলেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করার পাশাপাশি নতুন বিজ্ঞপ্তিও দিতে পারবে এসএসসি।

আরও পড়ুন: বাগুইআটি জোড়া খুন: গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের