Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দুই দফায় রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, বিধানসভা ভোটের আগে কড়া নজরদারি - NewsOnly24

দুই দফায় রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, বিধানসভা ভোটের আগে কড়া নজরদারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য প্রশাসনকে জানিয়ে দিয়েছে, প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে। দু’দফায় এই বাহিনী আসবে।

চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে। প্রথম দফায় আগামী ১ মার্চের মধ্যে মোট ২৪০ কোম্পানি বাহিনী পৌঁছবে। এর মধ্যে থাকবে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ।

দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে আরও ২৮০ কোম্পানি পৌঁছবে রাজ্যে। এর মধ্যে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি সিআইএসএফ থাকার কথা।

এসআইআর প্রকাশের পরই মোতায়েন

ঘটনাচক্রে আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার পরদিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। ফলে ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সে বার ভোট হয়েছিল আট দফায়। এবার কত দফায় নির্বাচন হবে, তা অনেকটাই নির্ভর করছে বাহিনীর প্রাপ্যতার উপরেই।

এক দফায় ভোটের প্রস্তাব

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে জানা গিয়েছে, তারা এক দফায় নির্বাচন আয়োজনের পক্ষপাতী। সেই প্রস্তাব ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে। কমিশন সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ-সহ কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

‘সব ভাষাই সমান সম্মাননীয়’, ২১ ফেব্রুয়ারিতে তাৎপর্যপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রতীক উর ইস্যুতে সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন সেলিম, ‘দল সিদ্ধান্ত নেবে’ বার্তা সিপিএমের

এসআইআর বিতর্কে কড়া সুপ্রিম কোর্ট, হাই কোর্টের বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে তদন্তভার