Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল - NewsOnly24

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল

কলকাতা: অবশেষে গ্রেফতার বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাঁকে গ্রেফতার করল সিবিআই।

গত ২০২১ সালে এই চন্দন মণ্ডলের নাম সামনে এনেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। তিনি ‘সৎ রঞ্জন’ নাম ব্যবহার করে প্রথম চন্দনের বিরুদ্ধে অভিযোগ সামনে আনেন। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চন্দনের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

চন্দন মূলত মিডলম্যান হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। একাধিকবার তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। কিন্তু তদন্তে অসহযোগিতা করার অভিযোগে অবশেষে তাঁকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। শুক্রবারই তাঁকে আলিপুর আদালতে পেশ করেছেন সিবিআই আধিকারিকরা।

সিবিআই সূত্রে খবর, চন্দনের অ্যাকাউন্টে শুধু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা ঢুকেছে। আবার সেই টাকা অন্য কোথাও বেরিয়ে গিয়েছে। এই প্রশ্নের উত্তরে নানা অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগে বাগদার রঞ্জন ওরফে চন্দনকে গ্রেফতার করে সিবিআই।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী