প্রথম পাতা খবর পুজোর আগেই সুখবর, সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ল ২ হাজার টাকা

পুজোর আগেই সুখবর, সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ল ২ হাজার টাকা

15 views
A+A-
Reset

পুজোর আগেই সুখবর পেলেন রাজ্যের সিভিক ভলান্টিয়াররা। মাসিক বেতন ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত এ বার কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ১০ হাজার টাকা থেকে বেড়ে ১২ হাজার টাকা হবে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকেই বর্ধিত হারে বেতন কার্যকর হবে। অর্থাৎ, সেপ্টেম্বর মাস থেকে সিভিক ভলান্টিয়ারদের অ্যাকাউন্টে আগের তুলনায় অতিরিক্ত ২ হাজার টাকা করে ঢুকবে।

সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা অবশ্য নতুন নয়। রাজ্য বাজেটেই মাসিক বেতন বাড়ানোর কথা জানানো হয়েছিল। তবে কবে থেকে সেই বর্ধিত বেতন কার্যকর হবে, তা নিয়ে অপেক্ষা ছিল। পুজোর আগে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোল রাজ্য।

এত দিন পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়াররা মাসে ১০ হাজার টাকা করে বেতন পেতেন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সেই অঙ্ক বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। ফলে বছরে সিভিক ভলান্টিয়ারদের মোট বেতন ২৪ হাজার টাকা পর্যন্ত বাড়বে।

১ সেপ্টেম্বর থেকে নতুন হারে বেতন কার্যকর হওয়ায় আগামী মাস থেকেই এর সুবিধা পাওয়ার কথা সিভিক ভলান্টিয়ারদের। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পুজোর মুখে তাঁদের আর্থিক স্বস্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.