Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চোপড়া কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে বিধায়ককে শো কজ, ফোনে ধমক মমতার - NewsOnly24

চোপড়া কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে বিধায়ককে শো কজ, ফোনে ধমক মমতার

কলকাতা: চোপড়া কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে শো কজ করল তৃণমূল। রাজ্য নেতৃত্বের নির্দেশে চোপড়ার তৃণমূল বিধায়ককে শোকজ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি তাঁকে ফোন করে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল হামিদুলকে শোকজের চিঠি পাঠিয়েছেন। রাজ্য নেতৃত্বের নির্দেশে হামিদুলের কাছে ঘটনার কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে। কীসের প্রক্ষিতে তিনি ওই মন্তব্য করেছেন তাও জানতে চাওয়া হয়েছে। কানাইলাল জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে বিধায়ককে জবাব দিতে বলা হয়েছে। হামিদুর জবাব পাঠালে তা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর হামিদুল বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমার অভিভাবক। তাই চোপড়ার ঘটনায় আমাকে বকেছেন, এটা তাঁর অধিকার। আগামী দিনে যাতে এলাকায় এমন কোনও ঘটনা না ঘটে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।’’

Related posts

ভোটের মুখে রাজ্য পুলিশে বড় রদবদল, পূর্ব মেদিনীপুরে নতুন এসপি

বিপর্যয় খাতে বাংলার ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া, সংসদীয় কমিটিতে সরব তৃণমূল

‘গোপনে নাম বাদ দেওয়া হচ্ছে, ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে’—বিস্ফোরক মমতা