Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শারীরিক অবস্থা স্থিতিশীল, বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

শারীরিক অবস্থা স্থিতিশীল, বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বৃহস্পতিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ চিকিৎসার পর রাতেই বাড়িতে ফিরে যান তিনি। বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চারটি সেলাই পড়েছে। শুক্রবার এসএসকেএম থেকে চিকিৎসক দল এসে তাঁর বাড়িতে দেখে যাবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বহু মানুষ। জানা গিয়েছে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিন এসএসকেএম হাসপাতালের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, মুখ্যমন্ত্রীর নাকে একটি এবং কপালে চারটি সেলাই পড়েছে। তাঁকেকে চিকিৎসকরা হাসপাতালে থাকার পরামর্শ দিলেও তিনি বাড়ি যেতে চেয়েছিলেন। এরপরই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়।

এসএসকেএম-র ডিরেক্টর ড.মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কপাল এবং নাকের উপর একটি ধারালো কাটা ছিল যার ফলে প্রচুর রক্তপাত হচ্ছিল। রক্তপাত বন্ধ হয়েছে। শুক্রবার পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট