Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাড়হিম করা কাণ্ড নারায়ণপুরে! স্ত্রী-মেয়েকে গলায় কোপ দিয়ে আত্মঘাতী গৃহকর্তা - NewsOnly24

হাড়হিম করা কাণ্ড নারায়ণপুরে! স্ত্রী-মেয়েকে গলায় কোপ দিয়ে আত্মঘাতী গৃহকর্তা

কলকাতা: রাজারহাটের কাছে নারায়ণপুরে হাড়হিম করা কাণ্ড। শনিবার দুপুরে একটি ফ্ল্যাটের ভিতরে ঢুকে ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে উঠলেন এলাকাবাসী। ঘরের মধ্যে পড়ে স্ত্রীর গলা কাটা দেহ। পাশে ঝুলন্ত অবস্থায় স্বামীর দেহ, কাতরাচ্ছেন দু’জনের কন্যা সন্তান।

জানা গিয়েছে, গৃহকর্তা এবং তাঁর স্ত্রীর মৃত্যু হলেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের ১৪ বছরের কিশোরী কন্যাকে। গলায় গুরুতর আঘাত নিয়ে তাকে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেলের দিকে এলাকার একটি বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান স্থানীয়রা। প্রথমে কেউ পাত্তা না দিলেও পরে গোলমাল শুনে সেখানে ছুটে যান অনেকে। ভিতরের কাণ্ডকারখানা দেখে পড়শিরাই পুলিশকে খবর দেন। নিজের স্ত্রী ও কন্যার গলায় ছুরি চালিয়ে গৃহকর্তা নিজে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতদের নাম সাগর মুখোপাধ্যায় এবং রূপা মুখোপাধ্যায়। আত্মঘাতী ওই ব্যক্তি পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে। ঘরের ভিতর থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, তাতে বাজারে নিজের বেশ কিছু ধারদেনার কথা উল্লেখ করে গিয়েছেন ওই ব্যবসায়ী। সেই কারণেই আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?

ঠাকুরনগরে শান্তনু-মুকুটমনির বৈঠক ঘিরে জল্পনা, মতুয়া ভোট নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ?