Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আরজি কর দুর্নীতি মামলায় ট্রায়াল দেরিতে, কড়া পর্যবেক্ষণ হাই কোর্টের - NewsOnly24

আরজি কর দুর্নীতি মামলায় ট্রায়াল দেরিতে, কড়া পর্যবেক্ষণ হাই কোর্টের

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, এমনই কড়া পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের।

শুক্রবার ওই মামলা সংক্রান্ত এক শুনানিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘আরজি কর দুর্নীতির মামলায় বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে। কে করছে, কেন করছে আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে এটা লক্ষ্য করেছি।’

এই মামলায় অভিযুক্ত সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য স্বাস্থ্য ভবনের অনুমোদন পেলেও তা আদালতকে না জানানোর জন্য সিবিআইকে ভর্ৎসনা করেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। তদন্তকারী অফিসারকে শোকজও করা হয়।

শুক্রবার ফের সিবিআইয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক। তিনি জানতে চান, কেন তদন্তের গুরুত্বপূর্ণ নথিপত্র (RUD) এখনও আদালতে জমা দেওয়া হয়নি? সিবিআইয়ের আইনজীবী জানান, “৭০% নথি আনা হয়েছে।”

এই মামলার বিচারপ্রক্রিয়া আরও দেরি হলে, তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে আদালত।

Related posts

‘এ বার আরও আসন বাড়বে’ গ্যাসের দাম ইস্যুতে পথে মমতা, বিজেপিকে কড়া আক্রমণ

১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই লড়বেন শুভেন্দু

ভোট ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী