Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লোকসভা মিটতেই দলবদলের হিড়িক, বিরোধী দল ছেড়ে তৃণমূলে হেভিওয়েটরা - NewsOnly24

লোকসভা মিটতেই দলবদলের হিড়িক, বিরোধী দল ছেড়ে তৃণমূলে হেভিওয়েটরা

কলকাতা: লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই জেলায় জেলায় বিরোধী শিবিরে ফাটল। সামনে বাংলার চার বিধানসভায় উপনির্বাচন। তার আগে সিপিএম-বিজেপি ছেড়ে জেলার একাধিক নেতা যোগ দিলেন তৃণমূলে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দীনেশ বাজাজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বছর খানেকের মধ্যেই তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। এ বার মানিকতলা বিধানসভা আসনে উপ নির্বাচনের আগে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে রবিবার এক ঘরোয়া বৈঠকে সামিল হয়ে দীনেশ বাজাজ নিজেই জানালেন, ঘরে ফিরে এলেন।

চলতি সপ্তাহেই তৃণমূলে যোগ দেন দিনহাটা-২ ব্লকের কিশামত দশ গ্রাম পঞ্চায়েতের বিজেপির তিন সদস্য। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

গত রবিবার বিকেলে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস,মলয় ঘটক, প্রদীপ মজুমদারের উপস্থিতিতে সিপিএমের সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার তৃণমূলে যোগ দেন। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ। তিনি নিজে হাতে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান পঙ্কজকে। পঙ্কজ রায় সরকার দুর্গাপুরের রাজনীতিতে একটি বড় ‘ফ্যাক্টর’। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন পুরভোটকে সামনে রেখেই পঙ্কজবাবুর এই দল পরিবর্তন।  

Related posts

রাজ্যসভা ভোট: বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার প্রার্থী ও বিজেপির রাহুল সিনহার

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব

৬০ লক্ষ বিচারাধীন ভোটার নিয়ে প্রশ্নের মাঝে ভোট প্রস্তুতি পর্যালোচনায় কমিশন, সোমবার ফুল বেঞ্চ