Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ছোট আঙারিয়া কাণ্ডে অভিযুক্ত তপন ঘোষই গড়বেতায় সিপিএম প্রার্থী, তৃতীয় তালিকায় নতুন বিতর্ক - NewsOnly24

ছোট আঙারিয়া কাণ্ডে অভিযুক্ত তপন ঘোষই গড়বেতায় সিপিএম প্রার্থী, তৃতীয় তালিকায় নতুন বিতর্ক

ছোট আঙারিয়া গণহত্যা কাণ্ডে অভিযুক্ত তপন ঘোষকে ফের গড়বেতা বিধানসভা আসন থেকে প্রার্থী করল সিপিএম। বামফ্রন্টের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

সোমবার বামফ্রন্ট রাজ্যের আরও ১৫টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। তার মধ্যে অন্যতম গড়বেতা, যা একসময় সিপিএম নেতা সুশান্ত ঘোষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই আসনেই আবারও তপন ঘোষের উপর ভরসা রাখল আলিমুদ্দিন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তপন ঘোষকেই প্রার্থী করেছিল দল। সে সময় তিনি ২২,৯১২ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। দলের একাংশের আশা ছিল, এবার নতুন কোনও মুখ আনা হবে। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে পুরনো নেতার উপরই আস্থা রাখল সিপিএম। প্রার্থী ঘোষণা হতেই সোমবার সন্ধ্যা থেকেই প্রচারে নেমে পড়েছেন তপন।

তপন ঘোষের প্রার্থিতা ঘিরে আবারও সামনে এসেছে প্রায় পঁচিশ বছর আগের ছোট আঙারিয়া গণহত্যার স্মৃতি। ওই ঘটনায় তপন ঘোষ ও সুকুর আলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলনের সময় খুন, অপহরণ ও হামলার অভিযোগও উঠেছিল তাঁদের বিরুদ্ধে।

২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সমর্থকদের উপর হামলার পর আহতদের অপহরণের অভিযোগও রয়েছে তপন ও সুকুরের বিরুদ্ধে। ছোট আঙারিয়া মামলায় তাঁদের জেলও খাটতে হয়েছে। যদিও ২০১১ সালের পর সুকুর আলি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও তপন ঘোষ এখনও সিপিএমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য।

এদিকে তৃতীয় দফার তালিকায় আরও কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীও ঘোষণা করেছে বামফ্রন্ট। চন্দ্রকোনা কেন্দ্র থেকে তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনে নতুন মুখ সুপর্ণা দোলুইকে প্রার্থী করা হয়েছে। আলিপুরদুয়ার আসনে এবার আরএসপি-র পরিবর্তে সিপিএম লড়বে, যেখানে আগে কংগ্রেসকে আসন ছেড়ে দেওয়া হয়েছিল।

কোচবিহারের সিতাই এবং কলকাতার শ্যামপুকুর আসন ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয়েছে। কলকাতার এন্টালি কেন্দ্রে প্রার্থী হয়েছেন সিপিএমের পরিচিত নেতা আব্দুর রউফ।

উল্লেখ্য, বামফ্রন্ট ইতিমধ্যেই তিন দফায় মোট ২৩৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে—প্রথম দফায় ১৯২টি, দ্বিতীয় দফায় ৩২টি এবং তৃতীয় দফায় ১৫টি আসনে।

তবে গড়বেতায় তপন ঘোষকে প্রার্থী করা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অতীতের বিতর্কিত অধ্যায় সত্ত্বেও তাঁকে সামনে রেখে সিপিএম কতটা রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে পারবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Related posts

কমিশনের নথিতে ‘বিজেপির ছাপ’! মাঝরাতে তালিকা প্রকাশ ঘিরে তোপ মমতার

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশে বিশৃঙ্খলা, মধ্যরাতে এল তালিকা—ধোঁয়াশা কাটল না এখনও

আধিকারিক বদলি নিয়ে হাই কোর্টে প্রশ্নের ঝড়! ‘রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে?’—সওয়াল কল্যাণের