Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডিএ মামলা আবার পিছোল সুপ্রিম কোর্টে, এই নিয়ে ১৮ বার - NewsOnly24

ডিএ মামলা আবার পিছোল সুপ্রিম কোর্টে, এই নিয়ে ১৮ বার

আবারও পিছোল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। বুধবার বিকেল ২টায় শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, তা তালিকার অনেক পিছনে থাকায় হয়নি। এই নিয়ে পরপর ১৮ বার পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি। শেষবার শুনানি হয়েছিল ২০২৪ সালের ১ ডিসেম্বর।

মামলাটি এখন বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে রয়েছে। এদিন মামলাটি ছিল তালিকায় ৪০ নম্বরে। তাই শুরু থেকেই আশঙ্কা ছিল শুনানি হবে না, আর তা-ই হল। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, শুক্রবার শুনানি হবে বলে আদালত আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “আর তারিখ বদল হবে না বলেই জানানো হয়েছে।”

২০২২ সালের মে মাসে কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলেও, তা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। মামলার প্রথম শুনানি হয় ২০২২ সালের ২৮ নভেম্বর। তারপর থেকেই নানা কারণে পিছিয়ে এসেছে এই গুরুত্বপূর্ণ মামলা।

আন্দোলনকারী সরকারি কর্মচারীদের তরফে বলা হচ্ছে, বারবার তারিখ পিছনোয় তাঁদের উপর মানসিক চাপ বাড়ছে। তবে শুক্রবারের সম্ভাব্য শুনানিকে ঘিরে আপাতত আশা বাঁচিয়ে রেখেছে কর্মী মহল।

Related posts

নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতার, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ জানালেন মুখ্যমন্ত্রী

গ্যাস সংকট ইস্যুতে সংসদে তৃণমূলের তোপ, ‘অযোধ্যার সীতা রসুইয়েও উনুন জ্বলছে না’

রাষ্ট্রপতির প্রাতরাশের আমন্ত্রণ ফিরিয়ে দিল তৃণমূল, রমজানের কারণ দেখিয়ে অনুপস্থিতির সিদ্ধান্ত