Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মহিলা কমিশনের প্রধানকে গাড়িতে হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক - NewsOnly24

মহিলা কমিশনের প্রধানকে গাড়িতে হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

নয়াদিল্লি: রাজধানীতে একের পর এক দুর্ঘটনা ও হেনস্থার খবর। এ বার দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে গাড়িতে হিঁচড়ে টেনে নিয়ে গেল মদ্যপ চালক।

বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে দিল্লি এইমসের সামনে। তাঁকে প্রায় ১০-১৫ মিটার রাস্তা হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। স্বাতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভোর ৩:১১ নাগাদ একটি পিসিআর কল পায় তারা। বক্তা পুলিশকে জানিয়েছেন, এক বেলেনো গাড়ির চালক এক মহিলাকে কুপ্রস্তাব দেন। এবং তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায়।

মালিওয়াল নিজে টুইটে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি জানিয়েছেন,দিল্লি এইমসের সামনে ফুটপাতে ভোর ৩:১১ নাগাদ দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় হরিশ চন্দ্র নামের এক ব্যক্তি বেলেনো গাড়ি নিয়ে তাঁর সামনে থামেন। এবং তাঁকে গাড়িতে ওঠার জন্য জোর করতে থাকেন। স্বাতী পুলিশকে জানিয়েছেন, ওই ব্যক্তি মদ্য়প অবস্থায় ছিলেন।

স্বাতী ব্যক্তির প্রস্তাব ফিরিয়ে দিতেই গাড়ি চালিয়ে চলে যান ব্যক্তি। তবে গাড়িটিকে ইউ-টার্ন নিয়ে তাঁর দিকেই ফিরে আসতে দেখেন। তারপর গাড়িতে ওঠার জন্য দিল্লি মহিলা কমিশনের প্রধানকে জোর করতে থাকেন হরিশ। তবে তাঁর যথার্থ শিক্ষা দেওয়ার জন্য জানালা দিয়ে হাত বাড়াতেই জানালার কাচ তুলে দেয় ওই ব্যক্তি। সেই হাত আটকে থাকা অবস্থাতেই গাড়ি চালিয়ে যান হরিশ। প্রায় ১৫ মিটার এইভাবেই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় দিল্লি মহিলা কমিশনের প্রধানকে।

Related posts

কলকাতার ৬ কেন্দ্রে মুখ বদল তৃণমূলের, নতুন-পুরনো মিশিয়ে চমক মমতার

পাহাড়ে প্রার্থী দিচ্ছে না তৃণমূল, দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে অনীত থাপার দলকে সমর্থন

নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের চমক, প্রার্থী বিজেপি ছেড়ে আসা ভূমিপুত্র পবিত্র কর