Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দমদম স্টেশনে লাইনচ্যুত কল্যাণী-মাঝেরহাট লোকাল, ব্যাহত পরিষেবা - NewsOnly24

দমদম স্টেশনে লাইনচ্যুত কল্যাণী-মাঝেরহাট লোকাল, ব্যাহত পরিষেবা

কলকাতা: দমদম স্টেশনে ঢোকার ঠিক আগে লাইনচ্যুত লোকাল ট্রেন। শনিবার দমদমের পাঁচ নম্বর লাইনে ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়। একটি বগি ট্র্যাকের বাইরে চলে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে দাবি রেলের।

জানা গিয়েছে, লাইনচ্যুত হয় ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেন। দুর্ঘটনার ফলে কামরার মাঝের দিকের দুটো চাকা লাইন থেকে নেমে যায় বলে খবর। ট্রেন নম্বর ৩০১২৮। ট্রেনের পাঁচ নম্বর বগির চাকা লাইনচ্যুত হয় বলে খবর। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যে ভাবে ট্রেনের দুটো চাকা লাইনচ্যুত হয়েছে, তাতে একটু গতি থাকলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

দমদমে প্রচুর যাত্রী ওঠানামা করেন। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার সময় ট্রেনটির গতি অনেকটাই কম থাকার কারণে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। লাইন মেরামতিতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানান আধিকারিকরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা।

জানা গিয়েছে, শনিবার সকাল ৯ টা ৫২ মিনিটে এই ঘটনা ঘটেছে। একেবারে অফিস টাইম। স্বাভাবিক ভাবে কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেনটিতে বহু যাত্রী ছিল।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও