Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিঘায় জগন্নাথ মন্দিরের কাছে ১০ একর জমিতে বিলাসবহুল হোটেল গড়ছে হিডকো, ২০০ কোটির মেগা প্রকল্পের দরপত্র প্রকাশ - NewsOnly24

দিঘায় জগন্নাথ মন্দিরের কাছে ১০ একর জমিতে বিলাসবহুল হোটেল গড়ছে হিডকো, ২০০ কোটির মেগা প্রকল্পের দরপত্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদন, দিঘা: দিঘার জগন্নাথ ধাম নির্মাণের সাফল্যের পর এবার পর্যটন পরিকাঠামোয় আরও বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দিঘায় বিশালাকার হোটেল নির্মাণ করতে চলেছে হিডকো (HIDCO)। মঙ্গলবার এই মেগা প্রকল্পের জন্য দুটি পৃথক দরপত্র (Tender) আহ্বান করা হয়েছে।

১০ একর জমিতে মেগা প্রজেক্ট: হিডকো প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় সব মিলিয়ে প্রায় ১০ একর জমির ওপর এই হোটেল কমপ্লেক্স তৈরি করা হবে। ৩৪টি ও ১২টি— দুই দফায় মোট ৪৬টি প্লটে এই নির্মাণ কাজ চলবে। আনুমানিক ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই প্রকল্পে অংশ নিতে পারবে কেবল তারাই, যাদের গত তিন বছরে ন্যূনতম ১০০ কোটি টাকার বার্ষিক লেনদেন রয়েছে। আগামী ১৮ মার্চ ই-অকশন বা ইলেকট্রনিক নিলামের মাধ্যমে দরপত্র চূড়ান্ত করা হবে।

পর্যটনের নয়া দিগন্ত: গত বছর অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটনের পর মাত্র আট মাসে এক কোটির বেশি দর্শনার্থী সমাগম হয়েছে। পর্যটকদের এই বিপুল চাপ সামাল দিতেই আবাসন ও পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে হিডকো। হিডকোর নবনিযুক্ত চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বলেন, “জগন্নাথ ধাম হওয়ার পর দিঘায় পর্যটক সমাগম বহুগুণ বেড়েছে। সামগ্রিক পরিকাঠামোর উন্নতির কথা মাথায় রেখেই হিডকো এই হোটেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।”

ভোটের আগে চূড়ান্ত হবে প্রক্রিয়া: আশ্চর্যের বিষয় হলো, ১৮ মার্চ দরপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া যখন চলবে, ততদিনে রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হোটেল নির্মাণের কাজ শেষ করার জন্য ৫ বছর সময়সীমা ধার্য করা হয়েছে। জগন্নাথ মন্দিরের পর নিউ টাউনে ‘দুর্গা অঙ্গন’ এবং শিলিগুড়িতে ‘মহাকাল মন্দির’ নির্মাণের দায়িত্বও সামলাচ্ছে হিডকো। এবার দিঘায় তাদের এই নতুন প্রকল্প পর্যটন মানচিত্রে নয়া মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related posts

দোলের পরেই কি রাজ্যে ভোটের বাজনা? মাঝ এপ্রিলে নির্বাচনের জল্পনায় তোলপাড় বাংলা!

শাসনের ত্রাস থেকে মমতার সমর্থক? ‘২১ থেকেই ঘাসফুলে ভোট দিচ্ছি’, স্বীকারোক্তি মজিদ মাস্টারের!

‘জনগণমন’র মতোই এবার নিয়ম মেনে গাইতে হবে ‘বন্দে মাতরম’, কেন্দ্রের বড় নির্দেশিকা জারি