Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিনহাটায় যুবককে বাড়িতে ঢুকে গুলি করে খুন! - NewsOnly24

দিনহাটায় যুবককে বাড়িতে ঢুকে গুলি করে খুন!

কোচবিহার: পঞ্চায়েত ভোটের আগে দিনহাটায় শ্যুটআউট। দিনেদুপুরে এক যুবককে গুলি করে খুন। বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুনের অভিযোগ। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। বিজেপির দাবি, তিনি দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক।

পরিবারের দাবি, শুক্রবার সকালে বাড়িতে খাটে বসেছিলেন প্রশান্ত। বাড়ির বারান্দার গেট খোলা ছিল। সে সময়ে কয়েকজন যুবক ঘরে ঢুকে তাঁকে গুলি করেন বলে অভিযোগ। গুলির শব্দ শুনতে পেয়েই পরিবারের সদস্যরা ছুটে যান।

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, ঘরে যে গুলি চলেছে, তার প্রমাণ পেয়েছে পুলিশও। খাটের সামনে পড়ে ছিল চাপ চাপ রক্ত।

শুক্রবার দুপুরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ঘটনায় সরাসরি না হলেও তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গেরুয়া বাহিনীর অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস আশ্রিত। অন্য দিকে, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘প্রশান্ত রায় বসুনিয়া অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে বলে মনে হয় না”।

Related posts

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ

নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতার, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ জানালেন মুখ্যমন্ত্রী