Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে আংশিক কর্মবিরতি - NewsOnly24

আজ থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে আংশিক কর্মবিরতি

কলকাতা: আজ থেকে শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে আংশিক কর্মবিরতি শুরু হচ্ছে। শনিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে সাংবাদিক বৈঠক করে চিকিৎসকেরা এই কর্মবিরতির কথা ঘোষণা করেন। তাদের মতে, পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই কর্মবিরতি সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। কর্মবিরতির সময়কালে ওই বেসরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগ ছাড়া সব ধরনের পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। চিকিৎসকরা এই সিদ্ধান্তে অটল থাকায় আগামী ৪৮ ঘণ্টা শহরের অনেক হাসপাতালেই সাধারণ রোগী পরিষেবা বিঘ্নিত হবে।

বেসরসারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের বক্তব্য, সরকার সাড়া দিচ্ছে না বলেই আরজি কর কাণ্ডে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ডায়াগনিস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারেও কর্মবিরতি করার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

জানা গিয়েছে, অ্যা পোলো, মণিপাল, মেডিকাআর এন টেগোর, ফর্টিস,পিয়ারলেস, আলিপুরের উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি, সি এম আর আই, বি এম বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণা স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ।

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের