Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জল ছাড়ছে ডিভিসি! হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা - NewsOnly24

জল ছাড়ছে ডিভিসি! হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা

কলকাতা: এক দিকে লাগাতার ভারী বৃষ্টি, তার মধ্যেই ডিভিসির তরফে থেকে জল ছাড়াই জলমগ্ন হওয়ার আশঙ্কা রাজ্যের একাধিক জেলা। ইতিমধ্যেই জলমগ্ন কালনার মন্তেশ্বরের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, সকাল থেকে ৪৮ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর জলাধার। ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকা। উদ্বেগে রাখছে গালুডি, ম্যাসাঞ্জোর জলাধারও।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেও একবার জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারেজ থেকে। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছিল ৬ হাজার কিউসেক জল। যদিও তখনই জানানো হয়েছিল ১৫ দিন ধরে দফায় দফায় ছাড়া হবে জল।

ইতিমধ্যে ডিভিসি জল ছাড়ায় কালনার মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া নদীর জলস্তর বেড়ে যায়। সেই জল ঝাপিয়ে যায় গ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। তাতেই জলমগ্ন আমাটিয়া গ্রাম বসতপুর, গাব্রুপুর , ভান্ডারবাটি , পিয়াগ্ৰাম, দেওয়ানগদি ও ভেলিয়া গ্রাম সহ পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও