Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোট ঘোষণার পর পুলিশ প্রশাসনে বড় রদবদল, বদল কলকাতার পুলিশ কমিশনার-ডিজি সহ একাধিক শীর্ষ পদে - NewsOnly24

ভোট ঘোষণার পর পুলিশ প্রশাসনে বড় রদবদল, বদল কলকাতার পুলিশ কমিশনার-ডিজি সহ একাধিক শীর্ষ পদে

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনের শীর্ষস্তরে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রাতারাতি বদলি করা হয়েছিল। তার পর সোমবার সকালেই পুলিশ প্রশাসনেও একাধিক গুরুত্বপূর্ণ বদলির ঘোষণা করল কমিশন।

নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি ও আইনশৃঙ্খলা বিভাগের শীর্ষপদে থাকা আধিকারিকদের বদল করা হয়েছে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর পরিবর্তে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে অজয় নন্দাকে।

অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি পদে পীযূষ পাণ্ডের বদলে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে।

এডিজি (আইনশৃঙ্খলা) পদেও বদল আনা হয়েছে। বিনীত গোয়েলের পরিবর্তে এই পদে দায়িত্ব পেয়েছেন অজয় মুকুন্দ রানাডে।

এছাড়াও ডিজি (কারা) পদে আনা হয়েছে নটরাজন রমেশ বাবুকে।

নির্বাচন কমিশন জানিয়েছে, যাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের সোমবার দুপুর ৩টার মধ্যেই নতুন পদে যোগ দিতে হবে। অন্যদিকে যাঁদের সরানো হয়েছে, তাঁরা নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও প্রশাসনিক কাজে থাকতে পারবেন না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

ভোট ঘোষণার পর এত দ্রুত এবং একসঙ্গে প্রশাসনিক ও পুলিশ স্তরে এই ধরনের বদলি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। রাজ্যের শাসক শিবিরের অভিযোগ, কমিশনের এই ‘অতিসক্রিয়তা’র পিছনে বিজেপির প্রভাব রয়েছে। তবে নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

Related posts

আট থেকে দুই দফা ভোটেই আইনশৃঙ্খলার প্রমাণ: কমিশনকে কটাক্ষ তৃণমূলের, বিজেপি-কমিশন ‘ষড়যন্ত্র’ ব্যর্থ হবে বলেই দাবি

ভোট ঘোষণার পর প্রথমবার পথে মমতা, গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং মিছিল

ভোট ঘোষণার পর প্রশাসনে বড় বদল, রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন