Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা - NewsOnly24

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছয় ইডির একটি দল।

সূত্রের খবর, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতেই এই অভিযান। জামিন পাওয়ার পর তাঁকে একাধিক বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। অসুস্থতার কারণ দেখিয়ে প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।

এর পরই সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, বেলা ১১টার কিছু আগে তিনটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির আধিকারিকরা নাকতলায় পৌঁছন। বাড়ি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং বাইরে কড়া নজরদারি চলছে।

একইসঙ্গে ইডির আর একটি দল পৌঁছয় নিউ টাউনে ‘মিডলম্যান’ হিসেবে পরিচিত প্রসন্ন রায়ের দফতর ও বাড়িতে। নিয়োগ মামলায় তিনিও অন্যতম অভিযুক্ত।

উল্লেখ্য, ২০২২ সালে এই নাকতলার বাড়ি থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। সেই সময় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি নগদ অর্থ উদ্ধার হয়, যা রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন ফেলে দেয়।

তদন্তে উঠে এসেছে, নিয়োগ মামলায় পার্থ ও প্রসন্নের নাম একাধিক চার্জশিটে রয়েছে। এই মামলায় নাম জড়ানোর পর তৃণমূল কংগ্রেসও পার্থর সঙ্গে দূরত্ব তৈরি করে এবং তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও তিনি এখনও বেহালা পশ্চিমের বিধায়ক পদে রয়েছেন।

এদিকে, গত কয়েক দিন ধরেই কলকাতায় ইডির তৎপরতা বেড়েছে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকেও তলব করা হয়েছে। পাশাপাশি, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে একাধিক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর, ভোটের আগে আর্থিক অনিয়ম ও দুর্নীতি রুখতেই রাজ্যে এই তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই প্রেক্ষিতেই ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের

পয়লা বৈশাখে উত্তরবঙ্গে মমতার ঝোড়ো প্রচার, টানা তিন দিনের কর্মসূচি