Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নিদানের মাশুল নিষিদ্ধ ঘোষণা, কমিশনের কোপে তৃণমূল বিধায়ক - NewsOnly24

নিদানের মাশুল নিষিদ্ধ ঘোষণা, কমিশনের কোপে তৃণমূল বিধায়ক

রাজ্যের বুকে উপ নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল।প্রচারে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূলও। এরই মধ্যে সম্প্রতি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে আলোড়ন পড়ে গিয়েছিল। এই ভিডিয়োটিতে তাঁকে BJP কর্মী সমর্থকদের হুমকি দিতে শোনা যায়। এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি ‘ নিউজ ওনলি 24’।

এই ভাইরাল হওয়া হুমকি ভিডিও ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এমনকি খোদ তৃণমূল কংগ্রেস সমর্থন জানায়নি এই মন্তব্যকে। জনমানসে দাবি উঠছিল, কেনো শাস্তি পাবে না ওই নেতা? নির্বাচন কমিশন এই ব্যাপারে চুপ কেনো? এবার এই বিধায়কের বিরুদ্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বিজেপি কর্মী-সমর্থকদের ‘হুমকি’ দিতে দেখা গিয়েছিল পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। যেখানে তিনি বলছিলেন, “যাঁরা কট্টর বিজেপি, যাঁদের টলানো যাবে না, তাঁদের চমকাতে হবে।” যদিও এই ভিডিয়োর সত্যতা সম্বন্ধে নিশ্চিত নয় ‘ নিউজ ওনলি 24 ‘। তবে এই নিয়ে বিতর্কের ঝড় ওঠে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে এবার বিতর্কীত এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন।

এই ভিডিয়োটিকে নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। আর এরপরেই পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এক সপ্তাহের জন্য সমস্ত রাজনৈতিক কার্যাকলাপ, দলীয় প্রচার, ভাষণ, সাক্ষাৎকার থেকে দূরে থাকার নির্দেশ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ ৩০ মার্চ,বুধবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে বলেও জানায় কমিশন।

Related posts

গ্যাসের দামে বড় ধাক্কা, গৃহস্থের সিলিন্ডার ৬০ টাকা বেড়ে ৯৩৯. বৃদ্ধি বাণিজ্যিকও

‘১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

‘১৪ বছর মিশনের প্রেসিডেন্ট, তবু ভোটার তালিকায় নাম নেই’—ধর্নামঞ্চে সন্ন্যাসী, তোপ মুখ্যমন্ত্রীর