Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কার্শিয়াঙে লাইনচ্যুত হয়ে রাস্তার উপর খেলনার মতো উলটে গেল টয় ট্রেনের ইঞ্জিন - NewsOnly24

কার্শিয়াঙে লাইনচ্যুত হয়ে রাস্তার উপর খেলনার মতো উলটে গেল টয় ট্রেনের ইঞ্জিন

দার্জিলিং: শুক্রবার বেলার দিকে লাইনচ্যুত টয় ট্রেনের ইঞ্জিন। কার্শিয়াঙে রাস্তার উপর উলটে গেল খেলনার মতোই। এই ঘটনায় অবশ্য হতাহতের কোনো খবর নেই। টেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন চালক। টয় টেনের উলটে যাওয়া ইঞ্জিনটিকে দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে।

জানা গিয়েছে, এ দিন কার্শিয়াং থেকে দু’টি কামরা-সহ ইঞ্জিনটিকে তিনধারিয়া শেডে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্শিয়াং থেকে বেরোনোর পথেই ঘটনাটি ঘটে। ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে রাস্তার উপর খেলনার মতো উল্টে যায়। তবে ট্রেনটিতে কোনো যাত্রী না থাকায় তেমন বিপদ ঘটেনি।

চালক এবং সহ-চালক দু’জনেই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে প্রাণ বাঁচান। তাঁদের চোট লাগেনি। বেশ কিছুক্ষণ রাস্তার উপর পড়ে থাকার পর ট্রেনটিকে সরানোর কাজ শুরু করে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে। তবে এই দুর্ঘটনার জেরে কার্শিয়াংগামী রাস্তায় যান চলাচল কিছুটা সময়ের জন্য বিঘ্ন ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন উত্তর-পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি