Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বৃষ্টির দেখা মিললেও তীব্র গরম থেকে এখনই মিলছে না রেহাই - NewsOnly24

বৃষ্টির দেখা মিললেও তীব্র গরম থেকে এখনই মিলছে না রেহাই

দহন থেকে বাঁচতে। ছবি: রাজীব বসু

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে গরম থেকে এখনই মিলছে না রেহাই।

বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

এদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হতে পারে ৭-১১ সেমি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা।

Related posts

ভোটের লাইনে দাঁড়িয়েই মর্মান্তিক মৃত্যু! গরমে প্রাণ গেল ৪ ভোটারের

বেলা বাড়তেই নন্দীগ্রামে অশান্তি—শুভেন্দুর পোলিং এজেন্ট ও মণ্ডল সভাপতিকে গ্রেপ্তার! মুর্শিদাবাদের নওদায় হুমায়ুনকে ‘গো ব্যাক’ স্লোগান

মোটের উপর নির্বিঘ্নে চলছে নির্বাচন, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রার্থী-নেতারা, ঝাড়গ্রামে বুথের কাছে হাতির হানা