Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ত্রিপুরা ও নাগাল্যান্ডে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, মেঘালয়ে এগিয়ে এনপিপি, বলছে বুথ ফেরত সমীক্ষা - NewsOnly24

ত্রিপুরা ও নাগাল্যান্ডে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, মেঘালয়ে এগিয়ে এনপিপি, বলছে বুথ ফেরত সমীক্ষা

গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরার পর আজ (২৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ সুসম্পন্ন হল নাগাল্যান্ড ও মেঘালয়ে। এর পরই প্রকাশ্যে আসছে একের পর এক বুথফেরত সমীক্ষা।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা বলছে, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৩৬-৪৫টি আসন জিততে পারে বিজেপি। বামেরা পেতে পারে ৬-১১টি আসন। তিপ্রা মথা পার্টি পেতে পারে ৯-১৬ টি আসন। পাশাপাশি, জি নিউজ-ম্যট্রিজের সমীক্ষা বলছে, বিজেপি ত্রিপুরায় এগিয়ে থাকবে। তাদের সমীক্ষা বিজেপি পাবে ২৯-৩৬ টি আসন। সিপিএম-কংগ্রেস জোট পাবে ১৩-২১টি আসন, তিপ্রা মথা পার্টি পাবে ১১-১৬টি আসন, বাকিরা ০-৩টি আসন পেতে পারে। অন্য দিকে, টাইমস নাও ইটিজি-র সমীক্ষা বলছে, বিজেপি জোট পেতে চলেছে ২৪টি আসন, বাম কংগ্রেস জোট ১৩-২১টি আসন ও তিপ্রা মথা ১৪টি আসন পেতে পারে।

৬০ আসন বিশিষ্ট মেঘালয়েও বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানে ন্যাশনাল পিপলস পার্টি প্রাপ্ত আসন ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে বলেই মনে করে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা। তাদের সমীক্ষা অনুযায়ী, এনপিপি ১৮-২৪টি আসন, কংগ্রেস ১২টি আসন, বিজেপি ৪-৮টি আসন এবং অন্যান্য- ৪-৮টি আসন পাবে। জি নিউজ-ম্যট্রিজের বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, এনপিপি ২১-২৬টি আসন, তৃণণূল ৮-১৩টি আসন, বিজেপি ৬-১১টি আসন এবং কংগ্রেস ৩-৬টি আসন ও নির্দল ১০-১৯টি আসন জিততে পারে।

নাগাল্যান্ডে অবশ্য জয়ের হাসি হাসতে পারে বিজেপিই। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পিপলস পার্টি (এনডিপিপি) ও বিজেপি যৌথভাবে ম্যাজিক ফিগার পেরিয়ে সরকার গড়বে বলেই একাধিক বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী, বিজেপি জোট পাবে ৩৮-৪৮টি আসন, এনপিএফ পেতে পারে ৩-৮টি আসন, কংগ্রেস ১-২টি আসন এবং অন্যান্যরা ৫-১৫টি আসন পেতে পারে।

Related posts

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী