প্রথম পাতা খবর অমিত শাহকে ‘হুমকি’র অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, দায়ের বিধাননগর সাইবার ক্রাইম থানায়

অমিত শাহকে ‘হুমকি’র অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, দায়ের বিধাননগর সাইবার ক্রাইম থানায়

8 views
A+A-
Reset

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ Abhishek Banerjee-এর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করেছে। অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-কে হুমকি দেওয়া এবং উস্কানিমূলক মন্তব্য করার কথা উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার। সেই অভিযোগের ভিত্তিতেই মোট ছয়টি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে, তা নিয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী রাজীব সরকার দাবি করেন, নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত ভাষা সমাজে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারত। তাঁর বক্তব্য,

“তৃণমূলের প্রত্যাবর্তন হলে সাধারণ মানুষের উপর আক্রমণের পরিস্থিতি তৈরি হতে পারত।” একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এই অভিযোগ কোনওভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।

উল্লেখ্য, রাজীব সরকার নিজেকে সমাজকর্মী বলে পরিচয় দেন। এর আগেও বাগুইআটি এলাকার বার ও সেখানে নাচ-গান নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে এনেছিলেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগও উঠেছে অতীতে। তবে সেই অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছেন রাজীব। তাঁর কথায়, “সমাজ বদলের লড়াই করতে গেলে এই ধরনের অভিযোগের মুখোমুখি হতেই হয়।” ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.